reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 18 জুন 2026 ইং
৮৭ বার পড়া হয়েছে

রায়গঞ্জে আরএফ ফুড প্রোডাক্টসকে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে আরএফ ফুড প্রোডাক্টসকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল বটতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি নীতিমালা উপেক্ষা করে ক্ষতিকর রং মিশিয়ে শিশুখাদ্য চিপস তৈরি করে আসছিল আরএফ ফুড প্রোডাক্টস। অভিযোগের ভিত্তিতে অভিযানে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম পরিদর্শন করে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মান নিয়ন্ত্রণে ঘাটতির প্রমাণ পাওয়া যায়।

পরে সিরাজগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৮ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহিম হোসেন।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

ওটি আছে, নেই ডাক্তার—অচল তাড়াশ ৫০ শয্যা হাসপাতালের অপারেশন সেবা

রায়গঞ্জে আরএফ ফুড প্রোডাক্টসকে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

ফল চাষে স্বনির্ভরতার বার্তা, সিরাজগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন

প্রান্তিক কৃষকদের হাতে আধুনিক প্রযুক্তি, উল্লাপাড়ায় ব্র্যাকের পাওয়ার টিলার বিতরণ

‘আজ সবই স্মৃতি’—আবেগঘন বিদায় অনুষ্ঠানে কেঁদেছেন শিক্ষক-শিক্ষার্থীরা

দৌলতদিয়ার নিষিদ্ধ পল্লী থেকে তরুণী উদ্ধার

বেলকুচিতে অবৈধ কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

১০

রায়গঞ্জে লিজকৃত পুকুর নিয়ে তীব্র সংঘাত, একাধিকবার মাছ লুটের অভিযোগ

১১

সিরাজগঞ্জে গণধর্ষণ মামলার চাঞ্চল্যকর মোড়, দুই আসামি ঢাকায় গ্রেফতার

১২

তাড়াশে পুকুর খননের আড়ালে জমি দখল ও মাছ আত্মসাতের অভিযোগ

১৩

রায়গঞ্জে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৪

সলঙ্গায় রহস্যজনক মৃত্যু, সেতুর নিচ থেকে উদ্ধার আব্দুস সালামের মরদেহ

১৫

সলঙ্গায় মহাসড়কের সেতুর নিচ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

রায়গঞ্জে এক রাতে দুই গোয়ালঘরে হানা, ৫ গরু চুরি

১৭

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি, কঠোর বার্তা দিলেন ওসি আহসানুজ্জামান

১৮

রায়গঞ্জে পুলিশের জনসচেতনতামূলক সভা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা

১৯

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের কর্মকর্তা নিহত

২০