reporter মোঃ আসাদুল্লাহ- , চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : 11 জুন 2026 ইং
২২৫ বার পড়া হয়েছে

নেটওয়ার্ক নেই, স্বাস্থ্যকেন্দ্র অচল—বাজেটে সমাধান চান চৌহালীর চরবাসী

যমুনা নদীবেষ্টিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষের কাছে জাতীয় বাজেট শুধু রাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনা নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনা ও দুর্ভোগ থেকে মুক্তির এক বড় প্রত্যাশার নাম। যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও ডিজিটাল সংযোগের সংকটে থাকা চরবাসীরা এবারের বাজেটে তাদের মৌলিক সমস্যাগুলোর সমাধানে বিশেষ বরাদ্দ ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন।

উপজেলার উমারপুর ইউনিয়নের পাথরাইল, হাঁপানিয়া, দত্তকান্দি, মধ্যশিমুলিয়া, ছোল, আগশিমুলিয়া, চর পাচুরিয়া, চর বাউশা ও চর হিজুলিয়াসহ অন্তত ১২টি চরের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। উপজেলা সদর কিংবা দেশের অন্য যেকোনো স্থানে যেতে হলে তাদের নদী পার হতে হয়। জরুরি প্রয়োজনে বা অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার সময় ঘাটে দীর্ঘক্ষণ নৌকার জন্য অপেক্ষা করতে হয়। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এসব চরাঞ্চলে আধুনিক যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। ফলে শিক্ষা, চিকিৎসা ও বিভিন্ন সরকারি সেবা গ্রহণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ডিজিটাল সংযোগের ক্ষেত্রেও পিছিয়ে রয়েছে চরের জনপদ। পাথরাইল, হাঁপানিয়া, হাটাইল, মধ্যশিমুলিয়া ও দত্তকান্দি এলাকায় পর্যাপ্ত মোবাইল নেটওয়ার্ক সুবিধা না থাকায় অনেক সময় মোবাইল ফোনে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহার করাও কঠিন হয়ে পড়ে। এর ফলে অনলাইন শিক্ষা, ফ্রিল্যান্সিং, সরকারি ডিজিটাল সেবা গ্রহণ এবং জরুরি যোগাযোগ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে।

অন্যদিকে স্বাস্থ্যসেবা খাতেও রয়েছে চরম দুর্ভোগ। এলাকাবাসীর অভিযোগ, উমারপুর ইউনিয়নে একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেটি কার্যত অচল অবস্থায় রয়েছে। পর্যাপ্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে সামান্য চিকিৎসার জন্যও রোগীদের নদী পাড়ি দিয়ে উপজেলা সদর কিংবা দূরবর্তী হাসপাতালে যেতে হয়।

চরবাসীরা জানান, যমুনার অব্যাহত ভাঙনে বারবার বসতভিটা ও কৃষিজমি হারিয়ে নতুন চরে আশ্রয় নিলেও তাদের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সুবিধার সীমাবদ্ধতার মধ্য দিয়েই তাদের জীবন সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, জাতীয় বাজেট ও সরকারের উন্নয়ন পরিকল্পনায় চৌহালীর চরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হোক। বিশেষ করে পাথরাইল, হাঁপানিয়া, হাটাইল, মধ্যশিমুলিয়া ও দত্তকান্দি এলাকায় মোবাইল নেটওয়ার্ক টাওয়ার স্থাপন, উমারপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে পূর্ণাঙ্গভাবে চালু করা, জরুরি রোগী পরিবহনের জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স সেবা চালু, নিরাপদ নৌঘাট নির্মাণ, নিয়মিত নৌযান চলাচল নিশ্চিতকরণ এবং নদীভাঙন রোধে কার্যকর প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

চরবাসীদের বিশ্বাস, জাতীয় বাজেটে তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো যথাযথ গুরুত্ব পেলে যমুনাপাড়ের অবহেলিত জনগোষ্ঠীও দেশের উন্নয়নের মূলধারায় যুক্ত হতে পারবে। তাদের প্রত্যাশা, এবারের বাজেট শুধু সংখ্যার হিসাবের মধ্যে সীমাবদ্ধ না থেকে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের একটি কার্যকর হাতিয়ার হয়ে উঠবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

বগুড়াকে আধুনিক শিক্ষা, যোগাযোগ ও বিমান চলাচলের হাবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মাদকবিরোধী সচেতনতা ও খেলাধুলায় উৎসাহ দিতে ব্রহ্মগাছায় প্রজেক্টর বিতরণ

রায়গঞ্জে গ্রাম পাঙ্গাসী–বৈকুণ্ঠপুর সড়ক বেহাল, দ্রুত সংস্কারের আশ্বাস উপজেলা প্রকৌশলীর

রায়গঞ্জে ইছামতী রক্তদান সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

সিরাজগঞ্জে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বসতবাড়ির জমি কেটে ক্ষতি ও হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নেটওয়ার্ক নেই, স্বাস্থ্যকেন্দ্র অচল—বাজেটে সমাধান চান চৌহালীর চরবাসী

তাড়াশে হ্যাচারির পচা ডিমের বর্জ্যে পরিবেশ দূষণ, চরম দুর্ভোগে এলাকাবাসী

শার্শায় জামিনে মুক্ত প্রধান শিক্ষিকার যোগদান, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

১০

সিরাজগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা: ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোডাউন

১১

ধানগড়া উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক যেন মৃত্যুফাঁদ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

১২

রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে চার মাদক কারবারির কারাদণ্ড

১৩

সরকারি করণের দ্বারপ্রান্তে রায়গঞ্জের হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজ

১৪

হাটিকুমরুলে এস এন পরিবহনের বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে, চালকসহ ২ জন গুরুতর আহত

১৫

জলাবদ্ধতায় ডুবেছে শ্যামনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৬

রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের

১৭

রায়গঞ্জে ব্যবসায়ীকে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১৮

মনোহরদীতে ১৭ দিন ধরে নিখোঁজ কৃষক, থানায় সাধারণ ডায়েরি

১৯

বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক

২০