খবর ২৪ ঘন্টা , ডেস্ক
রবিবার (১৪ জুন) রায়গঞ্জ থানা পুলিশের পরিচালিত অভিযানে রায়গঞ্জ থানার মামলা নং-১১/২৬, তারিখ ১৪/০৬/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ৩৭৯/৪১১ পেনাল কোড (ছাগল চুরি) মামলার আসামি মোঃ আবদুর রহমান (৩৮), পিতা-মৃত নুর ইসলাম, গ্রাম-শ্রীদাসগাতী, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করা হয়।
এছাড়া সি.আর. ৭৩/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ আরিফুল ইসলাম, পিতা-আব্দুর রাজ্জাক, গ্রাম-ক্ষীরতলা, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করা হয়।
একই অভিযানে সি.আর. নং-২৩১/২২ মামলার ওয়ারেন্টের ভিত্তিতে মোঃ সবুজ মাহমুদ, পিতা-মোহাম্মদ আবু তাহের, সাং-বাকাই, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করা হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের ওয়ারেন্ট বাস্তবায়নে রায়গঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চুরি, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে রায়গঞ্জ থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত তিনজনকে পুলিশ এস্কর্টের মাধ্যমে চালান মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে রায়গঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।#
মন্তব্য করুন