reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 17 জুন 2026 ইং
৮৫ বার পড়া হয়েছে

তাড়াশে পুকুর খননের আড়ালে জমি দখল ও মাছ আত্মসাতের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে সরকারি পুকুর খননের আড়ালে ব্যক্তিমালিকানাধীন জমি দখল এবং পুকুরে চাষ করা মাছ আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

বুধবার (১৭ জুন) দুপুরে এ ঘটনার প্রতিকার চেয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্কুল শিক্ষিকা মোছা. খুরশীদ নাহার।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাতে উপজেলার তালম ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন একই গ্রামের মো. আব্দুর রহিম, খায়রুজ্জামান দুলাল, আব্দুর রহমান ও হেলাল উদ্দিন।

ভুক্তভোগীর দাবি, উপজেলার চাঁদপুর গ্রামের ১৪৬ দাগের ১০ শতাংশ জমি তার পরিবার প্রায় ৭০ বছর ধরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। পাশেই থাকা সরকারি খাস পুকুর ‘ডাকাত গাড়ী’ দীর্ঘদিন ধরে সুফলভোগীদের মাধ্যমে লীজ নিয়ে ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি সরকারি সুফলভোগীরা পুকুর খননের কাজ শুরু করলে তার ব্যক্তিমালিকানাধীন পুকুরের পাড় কেটে দখলের চেষ্টা চালানো হয়। এ সময় পুকুরে চাষ করা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মাছ মেরে আত্মসাত করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে মো. আব্দুর রহিম বলেন, পুকুরটি সরকারি এবং সুফলভোগীরা সরকারের কাছ থেকে লীজ নিয়ে খননের কাজ করছেন। এতে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি।

তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান বলেন, মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

ওটি আছে, নেই ডাক্তার—অচল তাড়াশ ৫০ শয্যা হাসপাতালের অপারেশন সেবা

রায়গঞ্জে আরএফ ফুড প্রোডাক্টসকে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

ফল চাষে স্বনির্ভরতার বার্তা, সিরাজগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন

প্রান্তিক কৃষকদের হাতে আধুনিক প্রযুক্তি, উল্লাপাড়ায় ব্র্যাকের পাওয়ার টিলার বিতরণ

‘আজ সবই স্মৃতি’—আবেগঘন বিদায় অনুষ্ঠানে কেঁদেছেন শিক্ষক-শিক্ষার্থীরা

দৌলতদিয়ার নিষিদ্ধ পল্লী থেকে তরুণী উদ্ধার

বেলকুচিতে অবৈধ কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

১০

রায়গঞ্জে লিজকৃত পুকুর নিয়ে তীব্র সংঘাত, একাধিকবার মাছ লুটের অভিযোগ

১১

সিরাজগঞ্জে গণধর্ষণ মামলার চাঞ্চল্যকর মোড়, দুই আসামি ঢাকায় গ্রেফতার

১২

তাড়াশে পুকুর খননের আড়ালে জমি দখল ও মাছ আত্মসাতের অভিযোগ

১৩

রায়গঞ্জে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৪

সলঙ্গায় রহস্যজনক মৃত্যু, সেতুর নিচ থেকে উদ্ধার আব্দুস সালামের মরদেহ

১৫

সলঙ্গায় মহাসড়কের সেতুর নিচ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

রায়গঞ্জে এক রাতে দুই গোয়ালঘরে হানা, ৫ গরু চুরি

১৭

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি, কঠোর বার্তা দিলেন ওসি আহসানুজ্জামান

১৮

রায়গঞ্জে পুলিশের জনসচেতনতামূলক সভা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা

১৯

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের কর্মকর্তা নিহত

২০