reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 16 জুন 2026 ইং
৯৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের কর্মকর্তা নিহত

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাকের চাপায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তা হলেন ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুরুল ইসলাম।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনরত অবস্থায় মহাসড়কের পাশে অবস্থান করছিলেন এএসআই নুরুল ইসলাম। এ সময় একটি ট্রাক প্রতিযোগিতামূলকভাবে চলতে গিয়ে রং সাইড দিয়ে অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে থাকা নুরুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

যমুনা সেতু পশ্চিম থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের একজন সদস্য নিহত হয়েছেন। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এদিকে জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়েছে, দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় এটিএসআই মো. নুরুল ইসলামের মৃত্যুতে জেলা পুলিশ গভীর শোক প্রকাশ করছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

ওটি আছে, নেই ডাক্তার—অচল তাড়াশ ৫০ শয্যা হাসপাতালের অপারেশন সেবা

রায়গঞ্জে আরএফ ফুড প্রোডাক্টসকে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

ফল চাষে স্বনির্ভরতার বার্তা, সিরাজগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন

প্রান্তিক কৃষকদের হাতে আধুনিক প্রযুক্তি, উল্লাপাড়ায় ব্র্যাকের পাওয়ার টিলার বিতরণ

‘আজ সবই স্মৃতি’—আবেগঘন বিদায় অনুষ্ঠানে কেঁদেছেন শিক্ষক-শিক্ষার্থীরা

দৌলতদিয়ার নিষিদ্ধ পল্লী থেকে তরুণী উদ্ধার

বেলকুচিতে অবৈধ কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

১০

রায়গঞ্জে লিজকৃত পুকুর নিয়ে তীব্র সংঘাত, একাধিকবার মাছ লুটের অভিযোগ

১১

সিরাজগঞ্জে গণধর্ষণ মামলার চাঞ্চল্যকর মোড়, দুই আসামি ঢাকায় গ্রেফতার

১২

তাড়াশে পুকুর খননের আড়ালে জমি দখল ও মাছ আত্মসাতের অভিযোগ

১৩

রায়গঞ্জে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৪

সলঙ্গায় রহস্যজনক মৃত্যু, সেতুর নিচ থেকে উদ্ধার আব্দুস সালামের মরদেহ

১৫

সলঙ্গায় মহাসড়কের সেতুর নিচ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

রায়গঞ্জে এক রাতে দুই গোয়ালঘরে হানা, ৫ গরু চুরি

১৭

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি, কঠোর বার্তা দিলেন ওসি আহসানুজ্জামান

১৮

রায়গঞ্জে পুলিশের জনসচেতনতামূলক সভা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা

১৯

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের কর্মকর্তা নিহত

২০