reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 11 জুন 2026 ইং
৮৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক এক মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর “Defending Human Rights through Network Strengthening (DHRNS)” প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সিরাজগঞ্জ শহরের এনডিপির মাছুমপুর শাখা অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এমএসএফ-এর প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন এনডিপির উপ-পরিচালক কাজী মাসদুজ্জামান।

সংলাপে বক্তারা মাঠপর্যায়ের সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা চর্চা ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিশেষ করে স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা, নিরাপত্তা ঝুঁকি, পেশাগত চাপ এবং নানা ধরনের আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন। এসব প্রতিবন্ধকতা শুধু সাংবাদিকদের কাজকে কঠিন করে তুলছে না, বরং গণতান্ত্রিক প্রক্রিয়াকেও দুর্বল করছে।

প্রধান আলোচক অ্যাডভোকেট সাইদুর রহমান বলেন, “গণতন্ত্রের মূল ভিত্তি হলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন। এই তিনটি বিষয় নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যখন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জনসম্মুখে তুলে ধরেন, তখন তারা শুধু সংবাদ পরিবেশন করেন না, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথও সুগম করেন। মাঠপর্যায়ের সাংবাদিকরাই প্রকৃত অর্থে জনগণের কণ্ঠস্বর।”

সভাপতির বক্তব্যে মো. আলাউদ্দিন খান বলেন, সংলাপ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিক নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মুক্ত আলোচনায় সাংবাদিকরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের বাস্তব অভিজ্ঞতা, সীমাবদ্ধতা এবং নিরাপত্তা সংকটের বিষয়গুলো তুলে ধরেন। বক্তারা আশা প্রকাশ করেন, এনডিপি ও এমএসএফ-এর এ প্রকল্প স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নেটওয়ার্কিং জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন এমএসএফ-এর প্রকল্প সমন্বয়কারী নাজনীন শবনম, ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার ও এনডিপির উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ এবং প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল।

অনুষ্ঠানের বিস্তারিত আলোচনা শেষে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হারুন অর রশিদ খান হাসানকে কনভেনার এবং সাংবাদিক হীরক গুণকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট “হিউম্যান জার্নালিস্ট নেটওয়ার্ক, সিরাজগঞ্জ” গঠন করা হয়।

এ সময় সিরাজগঞ্জের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য এনডিপি ও এমএসএফ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

বগুড়াকে আধুনিক শিক্ষা, যোগাযোগ ও বিমান চলাচলের হাবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মাদকবিরোধী সচেতনতা ও খেলাধুলায় উৎসাহ দিতে ব্রহ্মগাছায় প্রজেক্টর বিতরণ

রায়গঞ্জে গ্রাম পাঙ্গাসী–বৈকুণ্ঠপুর সড়ক বেহাল, দ্রুত সংস্কারের আশ্বাস উপজেলা প্রকৌশলীর

রায়গঞ্জে ইছামতী রক্তদান সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

সিরাজগঞ্জে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বসতবাড়ির জমি কেটে ক্ষতি ও হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নেটওয়ার্ক নেই, স্বাস্থ্যকেন্দ্র অচল—বাজেটে সমাধান চান চৌহালীর চরবাসী

তাড়াশে হ্যাচারির পচা ডিমের বর্জ্যে পরিবেশ দূষণ, চরম দুর্ভোগে এলাকাবাসী

শার্শায় জামিনে মুক্ত প্রধান শিক্ষিকার যোগদান, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

১০

সিরাজগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা: ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোডাউন

১১

ধানগড়া উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক যেন মৃত্যুফাঁদ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

১২

রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে চার মাদক কারবারির কারাদণ্ড

১৩

সরকারি করণের দ্বারপ্রান্তে রায়গঞ্জের হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজ

১৪

হাটিকুমরুলে এস এন পরিবহনের বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে, চালকসহ ২ জন গুরুতর আহত

১৫

জলাবদ্ধতায় ডুবেছে শ্যামনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৬

রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের

১৭

রায়গঞ্জে ব্যবসায়ীকে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১৮

মনোহরদীতে ১৭ দিন ধরে নিখোঁজ কৃষক, থানায় সাধারণ ডায়েরি

১৯

বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক

২০