খবর ২৪ ঘন্টা , ডেস্ক
জিডি সূত্রে জানা যায়, গত ১৯ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটে পীরপুর গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান (৬৪) নিজ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ হাবিবুর রহমানের পিতা মৃত আব্দুর রহমান এবং মাতা মৃত জুলেখা খাতুন। তিনি পেশায় কৃষক ছিলেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, তার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং ওজন প্রায় ৫৫ কেজি।
নিখোঁজ ব্যক্তির স্ত্রী জামাতুল ফেরদৌস বলেন, “আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি। প্রশাসনের সহযোগিতায় তাকে দ্রুত খুঁজে পাওয়ার আশা করছি।”
এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, “নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশ সম্ভাব্য সব তথ্য-উপাত্ত যাচাই করে হাবিবুর রহমানকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ তার সন্ধান পেলে দ্রুত থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত হাবিবুর রহমানের সন্ধান পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন।
মন্তব্য করুন