reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 10 জুন 2026 ইং
৬১ বার পড়া হয়েছে

তাড়াশে হ্যাচারির পচা ডিমের বর্জ্যে পরিবেশ দূষণ, চরম দুর্ভোগে এলাকাবাসী

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের টাগড়া গ্রামে অবস্থিত মিশাম ব্রিডার এগ্রো হ্যাচারির বিরুদ্ধে পচা ও নষ্ট ডিমের বর্জ্য অপরিকল্পিতভাবে ফেলে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে হ্যাচারির এসব বর্জ্য যথাযথভাবে অপসারণ না করায় এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, হ্যাচারি থেকে প্রতিদিন বিপুল পরিমাণ নষ্ট, পচা ও না-ফোটা ডিম বের হলেও সেগুলো পরিবেশসম্মত উপায়ে নিষ্পত্তি করা হচ্ছে না। নির্ধারিত ডাম্পিং জোন বা নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়ার পরিবর্তে খোলা জায়গা ও লোকালয়ের আশপাশে ফেলে রাখা হচ্ছে। ফলে তীব্র গরমে এসব ডিম দ্রুত পচে গিয়ে আশপাশের এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে।

এলাকাবাসী জানান, দুর্গন্ধের কারণে ঘরের দরজা-জানালা খোলা রাখা যাচ্ছে না। অনেক সময় স্বাভাবিকভাবে খাবার গ্রহণ, বিশ্রাম কিংবা শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং বিভিন্ন রোগে আক্রান্ত মানুষেরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন ঘটছে।

একাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “পচা ডিমের গন্ধে এলাকায় বসবাস করাই কঠিন হয়ে পড়েছে। দিনের পর দিন এই দুর্ভোগ সহ্য করলেও সমস্যার কোনো সমাধান হচ্ছে না। দ্রুত এসব বর্জ্য অপসারণ ও স্থায়ী ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, হ্যাচারির বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্বহীনতার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম বলেন, “হ্যাচারির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করা হবে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠান এমন কার্যক্রম পরিচালনা করতে পারে না, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জানান, পরিবেশ দূষণ রোধে হ্যাচারির বর্জ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে অপসারণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়মনীতি যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে পরিবেশ দূষণ বন্ধ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে টাগড়া গ্রামের মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

বগুড়াকে আধুনিক শিক্ষা, যোগাযোগ ও বিমান চলাচলের হাবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মাদকবিরোধী সচেতনতা ও খেলাধুলায় উৎসাহ দিতে ব্রহ্মগাছায় প্রজেক্টর বিতরণ

রায়গঞ্জে গ্রাম পাঙ্গাসী–বৈকুণ্ঠপুর সড়ক বেহাল, দ্রুত সংস্কারের আশ্বাস উপজেলা প্রকৌশলীর

রায়গঞ্জে ইছামতী রক্তদান সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

সিরাজগঞ্জে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বসতবাড়ির জমি কেটে ক্ষতি ও হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নেটওয়ার্ক নেই, স্বাস্থ্যকেন্দ্র অচল—বাজেটে সমাধান চান চৌহালীর চরবাসী

তাড়াশে হ্যাচারির পচা ডিমের বর্জ্যে পরিবেশ দূষণ, চরম দুর্ভোগে এলাকাবাসী

শার্শায় জামিনে মুক্ত প্রধান শিক্ষিকার যোগদান, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

১০

সিরাজগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা: ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোডাউন

১১

ধানগড়া উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক যেন মৃত্যুফাঁদ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

১২

রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে চার মাদক কারবারির কারাদণ্ড

১৩

সরকারি করণের দ্বারপ্রান্তে রায়গঞ্জের হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজ

১৪

হাটিকুমরুলে এস এন পরিবহনের বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে, চালকসহ ২ জন গুরুতর আহত

১৫

জলাবদ্ধতায় ডুবেছে শ্যামনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৬

রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের

১৭

রায়গঞ্জে ব্যবসায়ীকে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১৮

মনোহরদীতে ১৭ দিন ধরে নিখোঁজ কৃষক, থানায় সাধারণ ডায়েরি

১৯

বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক

২০