reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 01 জুন 2026 ইং
৩৩৬ বার পড়া হয়েছে

রায়গঞ্জে নিখোঁজ কিশোরী উদ্ধার, অভিযুক্ত আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা গ্রামের এক নিখোঁজ কিশোরীকে উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে ২০২৬ তারিখে ব্রহ্মগাছা গ্রামের বাসিন্দা বেলি রানী ভৌমিকের মেয়ে পলি কুমারী ভৌমিক (১৭) নিখোঁজ হলে তার পরিবার রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ বিষয়ে ৬ মে ২০২৬ তারিখে জিডি নম্বর-২৯২ রেকর্ড করা হয়।

নিখোঁজের পর থেকেই রায়গঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীর অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় গত ৩১ মে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ১ নম্বর কাটাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানে মো. রবিউল আলম (৪৩), পিতা- মো. আলাউদ্দিন, সাং- কয়রা, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জের হেফাজত থেকে পলি কুমারী ভৌমিককে উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত রবিউল আলমকে আটক করা হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, “কিশোরী নিখোঁজ হওয়ার পরপরই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “নিখোঁজ ও অপহরণসংক্রান্ত যেকোনো অভিযোগে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, আটক রবিউল আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাপের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

নওগাঁ সীমান্তে পুশ-ইন নাটক: ১২ ঘণ্টা ধরে শূন্যরেখায় ১৭ জন

রায়গঞ্জে আলোচিত ছিনতাই মামলার রহস্য উদঘাটন, ৪ জন গ্রেফতার

রায়গঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত, আহত ১

বজ্রপাতে যুবকের মৃত্যু, চাচাতো ভাই গুরুতর আহত

চৌহালীর চর সলিমাবাদে নদীতীর রক্ষা বাঁধে ধস, হুমকির মুখে মসজিদ, ঈদগাহ, কবরস্থান ও খেলার মাঠ

ঝিনাইদহে ৯১টি চুরি হওয়া মোবাইল ও ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

সলঙ্গা সেতুর মুখে ভয়াবহ গর্ত, দুর্ভোগে হাজারো মানুষ

মোংলায় ২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

১০

তাড়াশে গাঁজা সেবনের দায়ে দুই মাদকসেবীর কারাদণ্ড

১১

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, তীরজুড়ে ভাঙন আতঙ্ক

১২

‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে’—রায়গঞ্জে সংবাদ সম্মেলনে সিনিয়র নার্স

১৩

রায়গঞ্জে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত

১৪

চৌহালীর হাঁপানিয়া যুব সংঘের নতুন কমিটি অনুমোদন, সভাপতি সুজন ও সম্পাদক মুন্সি কাদের

১৫

করতোয়া নদীতে ভাসমান অবস্থায় শতবর্ষী নারীর মরদেহ উদ্ধার

১৬

সিরাজগঞ্জে হিলফুল ফুজুল ঐক্য পরিষদের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন

১৭

চান্দাইকোনায় প্রকাশ্যে যুবক অপহরণ, দুই ঘণ্টা আটকে রেখে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি

১৮

প্রকাশ্যে যুবক অপহরণ, দুই ঘণ্টা আটকে রেখে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

১৯

সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

২০