খবর ২৪ ঘন্টা
প্রকাশ : 28 অক্টোবর 2025 ইং
অনলাইন সংস্করণ

‘লগি-বৈঠার তাণ্ডবের বিচার বাংলার মাটিতেই হবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে রাজধানীর পল্টনে ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত ঘটনাকে ‘পল্টন হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হয়।

সমাবেশ শেষে ২৮ অক্টোবরের ঘটনার ওপর নির্মিত তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। ওইদিন রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় রাজনৈতিক সহিংসতায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী নিহত হন। তারা বলেন, লগি-বৈঠার তাণ্ডবের বিচার একদিন বাংলার মাটিতেই হবে।

বক্তারা আরও বলেন, ওইদিনের সহিংসতা দেশ-বিদেশের বিবেকবান মানুষকে নাড়া দিয়েছিল। রাজনৈতিক মতবিরোধের নামে প্রকাশ্য দিবালোকে এভাবে প্রাণহানির ঘটনা দেশের ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী। সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।

এ সময় আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মুহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান এবং সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

1

ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

1

রায়গঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

1

তা'মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

1

২২ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

1

পারস্পরিক বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় একমত পাকিস্তান-বাংলাদেশ

1

দেশে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

1

রুপার বাজারেও বড় পতন, আজ কত দামে বিক্রি হবে

1

পুঁজিবাজারে এসএমই কোম্পানি তালিকাভুক্তিতে ডিএসই-ডিসিসিআই সমঝোতা

1

টানা কমার পর একলাফে আবার বাড়ল স্বর্ণের দাম

1

ওষুধের চেয়েও বড় খাত হতে পারে মেডিকেল ডিভাইস!

1

ব্যাংকের প্রকৃত মালিক কে?

1

‘ব্যবস্থাপনাগত একত্রীকরণে’র মধ্যেই ভবিষ্যৎ কৃষির সাফল্য নিহিত

1

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

1

কিশোর ক্রিকেটারের মৃত্যুতে শোকভারাক্রান্ত ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ

1

এক রাতেই ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত, দাবি রাশিয়ার

1

সামরিক বিমানের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেল টেসলা গাড়ি

1

বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম

1

সৌদিতে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকের দোকান নিষিদ্ধ

1

কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর করবে পাকিস্তান

1