খবর ২৪ ঘন্টা
প্রকাশ : 30 অক্টোবর 2025 ইং
অনলাইন সংস্করণ

কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর করবে পাকিস্তান

আজাদ জম্মু ও কাশ্মীরের মিরপুরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়েছে পাকিস্তান। প্রবাসী ও স্থানীয় নাগরিকদের আধুনিক বিমান চলাচল সুবিধা নিশ্চিতের লক্ষ্যে নেওয়া হয়েছে এ অবকাঠামোগত উন্নয়ন উদ্যোগ।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যেই নির্মাণকাজ শুরু হবে, যা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানায়, বিমানবন্দর নির্মাণের জন্য প্রযুক্তিগত যাচাই ও উপযুক্ত স্থান নির্ধারণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে প্রাথমিক মূল্যায়ন ও সমীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক সমীক্ষা ও নকশার অনুমোদন সম্পন্ন হওয়ার পরই মিরপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হবে, যা দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রকল্পকে বাস্তবে রূপ দেবে।

নতুন বিমানবন্দর নির্মিত হলে আজাদ জম্মু ও কাশ্মীরের জনগণ, বিশেষ করে বিদেশে বসবাসরত প্রবাসী পাকিস্তানিদের যাতায়াত সহজতর হবে। এতে ইসলামাবাদসহ দূরবর্তী বিমানবন্দরের ওপর নির্ভরশীলতা কমবে।

প্রকল্পটি স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির মুখপাত্র বলেন, আমরা ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছি। ২০২৫ সালের শেষ নাগাদ সব প্রযুক্তিগত যাচাই ও অনুমোদন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

1

ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

1

রায়গঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

1

তা'মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

1

২২ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

1

পারস্পরিক বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় একমত পাকিস্তান-বাংলাদেশ

1

দেশে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

1

রুপার বাজারেও বড় পতন, আজ কত দামে বিক্রি হবে

1

পুঁজিবাজারে এসএমই কোম্পানি তালিকাভুক্তিতে ডিএসই-ডিসিসিআই সমঝোতা

1

টানা কমার পর একলাফে আবার বাড়ল স্বর্ণের দাম

1

ওষুধের চেয়েও বড় খাত হতে পারে মেডিকেল ডিভাইস!

1

ব্যাংকের প্রকৃত মালিক কে?

1

‘ব্যবস্থাপনাগত একত্রীকরণে’র মধ্যেই ভবিষ্যৎ কৃষির সাফল্য নিহিত

1

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

1

কিশোর ক্রিকেটারের মৃত্যুতে শোকভারাক্রান্ত ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ

1

এক রাতেই ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত, দাবি রাশিয়ার

1

সামরিক বিমানের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেল টেসলা গাড়ি

1

বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম

1

সৌদিতে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকের দোকান নিষিদ্ধ

1

কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর করবে পাকিস্তান

1