খবর ২৪ ঘন্টা
প্রকাশ : 20 এপ্রিল 2026 ইং
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জনাব ভিপি আয়নুল হক (এমপি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আ.ফ.ম ওবায়দুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু শামা। এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের ক্যাম্পেইন বড় ভূমিকা রাখবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার সকল শিশুকে এ টিকার আওতায় আনার লক্ষ্যে ব্যাপক প্রচারণা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

1

ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

1

রায়গঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

1

তা'মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

1

২২ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

1

পারস্পরিক বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় একমত পাকিস্তান-বাংলাদেশ

1

দেশে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

1

রুপার বাজারেও বড় পতন, আজ কত দামে বিক্রি হবে

1

পুঁজিবাজারে এসএমই কোম্পানি তালিকাভুক্তিতে ডিএসই-ডিসিসিআই সমঝোতা

1

টানা কমার পর একলাফে আবার বাড়ল স্বর্ণের দাম

1

ওষুধের চেয়েও বড় খাত হতে পারে মেডিকেল ডিভাইস!

1

ব্যাংকের প্রকৃত মালিক কে?

1

‘ব্যবস্থাপনাগত একত্রীকরণে’র মধ্যেই ভবিষ্যৎ কৃষির সাফল্য নিহিত

1

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

1

কিশোর ক্রিকেটারের মৃত্যুতে শোকভারাক্রান্ত ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ

1

এক রাতেই ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত, দাবি রাশিয়ার

1

সামরিক বিমানের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেল টেসলা গাড়ি

1

বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম

1

সৌদিতে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকের দোকান নিষিদ্ধ

1

কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর করবে পাকিস্তান

1