খবর ২৪ ঘন্টা
প্রকাশ : 30 অক্টোবর 2025 ইং
অনলাইন সংস্করণ

এক রাতেই ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত, দাবি রাশিয়ার

এক রাতের মধ্যে ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী। সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের টেলিগ্রাম বার্তায় বলা হয়, রোববার রাতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের দিক থেকে আসা ১৯৩টি ড্রোন ধ্বংস করেছে।

ব্রিয়ানস্ক অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার বোগোমাজ জানান, সীমান্তবর্তী পোগার গ্রামে একটি মিনি বাসে ড্রোন হামলায় চালক নিহত এবং পাঁচ যাত্রী আহত হয়েছেন।

রুশ সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, শুধু ব্রিয়ানস্ক অঞ্চলে ৪৭টি এবং মস্কো অঞ্চলে ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ভূপাতিত ড্রোনগুলোর বেশির ভাগই রাজধানী মস্কোকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। পাল্টা জবাবে ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগারসহ বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

1

ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

1

রায়গঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

1

তা'মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

1

২২ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

1

পারস্পরিক বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় একমত পাকিস্তান-বাংলাদেশ

1

দেশে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

1

রুপার বাজারেও বড় পতন, আজ কত দামে বিক্রি হবে

1

পুঁজিবাজারে এসএমই কোম্পানি তালিকাভুক্তিতে ডিএসই-ডিসিসিআই সমঝোতা

1

টানা কমার পর একলাফে আবার বাড়ল স্বর্ণের দাম

1

ওষুধের চেয়েও বড় খাত হতে পারে মেডিকেল ডিভাইস!

1

ব্যাংকের প্রকৃত মালিক কে?

1

‘ব্যবস্থাপনাগত একত্রীকরণে’র মধ্যেই ভবিষ্যৎ কৃষির সাফল্য নিহিত

1

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

1

কিশোর ক্রিকেটারের মৃত্যুতে শোকভারাক্রান্ত ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ

1

এক রাতেই ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত, দাবি রাশিয়ার

1

সামরিক বিমানের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেল টেসলা গাড়ি

1

বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম

1

সৌদিতে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকের দোকান নিষিদ্ধ

1

কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর করবে পাকিস্তান

1