খবর ২৪ ঘন্টা
প্রকাশ : 30 অক্টোবর 2025 ইং
অনলাইন সংস্করণ

সৌদিতে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকের দোকান নিষিদ্ধ

সৌদি আরবজুড়ে তামাকবিরোধী বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো তামাক বিক্রেতা দোকান মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে ১৫০ মিটার দূরে না হলে সেখানে ব্যবসা চালানো যাবে না।

এ ছাড়া, রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোকে এখন থেকে তামাকজাত পণ্য পরিবেশনের আগে বিশেষ অনুমতি নিতে হবে। দোকান বা রেস্টুরেন্টের বাইরের অংশে স্পষ্টভাবে ‘অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ’—এমন সাইনবোর্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, টেবিল সার্ভিস দেওয়া রেস্টুরেন্টগুলোতে আলাদা ধূমপান কক্ষ রাখতে হবে এবং তামাক প্রস্তুতির স্থানকে খাবার প্রস্তুত এলাকার বাইরে রাখতে হবে।

বিধিতে আরও উল্লেখ রয়েছে, খোলা জায়গায় তামাক সেবন নিষিদ্ধ থাকবে এবং শিশা (হুক্কা) তৈরিতে ব্যবহৃত কয়লার পাশে দাহ্য পদার্থ রাখা যাবে না।

সৌদিতে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকের দোকান নিষিদ্ধ

আকিকা দেওয়ার দায়িত্ব কার, নিজের আকিকা নিজে দেওয়া যাবে কি?

মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৫০ মিটার দূরত্বের এই নতুন শর্ত আগের বিধিনিষেধের তুলনায় আরও বিস্তৃত। ফলে অনেক তামাক বিক্রেতার ওপর এর প্রভাব পড়তে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিধিনিষেধ কার্যকর করতে স্থানীয় পৌর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে তদারকি করবে। নিয়মভঙ্গের প্রমাণ মিললে ব্যবসার লাইসেন্স বাতিল ও অর্থদণ্ডের মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

1

ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

1

রায়গঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

1

তা'মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

1

২২ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

1

পারস্পরিক বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় একমত পাকিস্তান-বাংলাদেশ

1

দেশে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

1

রুপার বাজারেও বড় পতন, আজ কত দামে বিক্রি হবে

1

পুঁজিবাজারে এসএমই কোম্পানি তালিকাভুক্তিতে ডিএসই-ডিসিসিআই সমঝোতা

1

টানা কমার পর একলাফে আবার বাড়ল স্বর্ণের দাম

1

ওষুধের চেয়েও বড় খাত হতে পারে মেডিকেল ডিভাইস!

1

ব্যাংকের প্রকৃত মালিক কে?

1

‘ব্যবস্থাপনাগত একত্রীকরণে’র মধ্যেই ভবিষ্যৎ কৃষির সাফল্য নিহিত

1

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

1

কিশোর ক্রিকেটারের মৃত্যুতে শোকভারাক্রান্ত ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ

1

এক রাতেই ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত, দাবি রাশিয়ার

1

সামরিক বিমানের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেল টেসলা গাড়ি

1

বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম

1

সৌদিতে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকের দোকান নিষিদ্ধ

1

কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর করবে পাকিস্তান

1