reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 21 এপ্রিল 2026 ইং
৫৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার মিরাজুল ইসলাম জানান, আরিফ ও সোহান মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহর থেকে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পাঁচমাইল এলাকায় পৌঁছালে একটি মাহিন্দ্র গাড়ির ধাক্কায় তাদের মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে পড়ে যান তারা।

এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত আরিফ হোসেন ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত উদ্ধার কার্যক্রমে অংশ নিলেও তাদের আর বাঁচানো সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে তেলের লাইনে দাঁড়িয়ে তীব্র গরমে কৃষকের মৃত্যু

1

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা: ভগ্নিপতি ও দুই ভাগ্নে আটক

1

চলতি বোরো মৌসুমে ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

1

চৌগাছায় দুই মাস ধরে এসিল্যান্ড শূন্য, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

1

পাঁচবিবিতে কলাগাছ থেকে সুতা উৎপাদন করে স্বাবলম্বী

1

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু

1

রায়গঞ্জে ধানগড়া বাসস্ট্যান্ডে সিএনজি-নসিমন সংঘর্ষে আহত ৪

1

সিরাজগঞ্জে অবৈধ ডিজেল বাণিজ্যে অভিযান: ১,৭৪৪ লিটার জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

1

ভারতের কারাগারে নিহত বাংলাদেশী যুবকের মরদেহ হস্তান্তর

1

মানিকগঞ্জের শিক্ষামন্ত্রীর পরীক্ষার কেন্দ্র পরিদর্শন

1

ক্ষেতলালে প্রকল্পের ১কোটি টাকার অধিক লুটপাটের অভিযোগ উঠেছে পিআইওর বিরুদ্ধে

1

যশোরে এসএসসি পরীক্ষা শুরু, বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি

1

টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার

1

রায়গঞ্জে ফুলজোড় নদীর পাশে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

1

রায়গঞ্জে আজ এসএসসি ও সমমানের পরীক্ষা, প্রযুক্তিনির্ভর নজরদারিতে প্রশাসন

1

ইরান সংকট নিরসনে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

1

দখল-ভরাটে মৃতপ্রায় ময়না কাটা নদী, অস্তিত্ব রক্ষায় জরুরি পদক্ষেপের দাবি

1

হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি নেতা আসিফ মাহমুদ

1

গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন-পানিসম্পদ প্রতিমন্ত্রী

1

বগুড়ায় দিনব্যাপী প্রধানমন্ত্রীর নানা কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত

1