reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 21 এপ্রিল 2026 ইং
৬৯ বার পড়া হয়েছে

রায়গঞ্জে আজ এসএসসি ও সমমানের পরীক্ষা, প্রযুক্তিনির্ভর নজরদারিতে প্রশাসন

সারাদেশের সঙ্গে একযোগে আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেস্থানীয় প্রশাসন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে রায়গঞ্জে মোট ৪ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ৩ হাজার ৫১৯ জন, মাদ্রাসা বোর্ডের ১ হাজার ৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৪৩৫ জন পরীক্ষার্থী রয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলায় মোট ১২টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ শাখার জন্য ৭টি, কারিগরি শাখার জন্য ৩টি এবং মাদ্রাসা শাখার জন্য ২টি কেন্দ্র রাখা হয়েছে।

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষাকক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ উপজেলা পরিষদ চত্বরে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করা হবে, যা পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে তেলের লাইনে দাঁড়িয়ে তীব্র গরমে কৃষকের মৃত্যু

1

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা: ভগ্নিপতি ও দুই ভাগ্নে আটক

1

চলতি বোরো মৌসুমে ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

1

চৌগাছায় দুই মাস ধরে এসিল্যান্ড শূন্য, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

1

পাঁচবিবিতে কলাগাছ থেকে সুতা উৎপাদন করে স্বাবলম্বী

1

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু

1

রায়গঞ্জে ধানগড়া বাসস্ট্যান্ডে সিএনজি-নসিমন সংঘর্ষে আহত ৪

1

সিরাজগঞ্জে অবৈধ ডিজেল বাণিজ্যে অভিযান: ১,৭৪৪ লিটার জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

1

ভারতের কারাগারে নিহত বাংলাদেশী যুবকের মরদেহ হস্তান্তর

1

মানিকগঞ্জের শিক্ষামন্ত্রীর পরীক্ষার কেন্দ্র পরিদর্শন

1

ক্ষেতলালে প্রকল্পের ১কোটি টাকার অধিক লুটপাটের অভিযোগ উঠেছে পিআইওর বিরুদ্ধে

1

যশোরে এসএসসি পরীক্ষা শুরু, বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি

1

টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার

1

রায়গঞ্জে ফুলজোড় নদীর পাশে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

1

রায়গঞ্জে আজ এসএসসি ও সমমানের পরীক্ষা, প্রযুক্তিনির্ভর নজরদারিতে প্রশাসন

1

ইরান সংকট নিরসনে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

1

দখল-ভরাটে মৃতপ্রায় ময়না কাটা নদী, অস্তিত্ব রক্ষায় জরুরি পদক্ষেপের দাবি

1

হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি নেতা আসিফ মাহমুদ

1

গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন-পানিসম্পদ প্রতিমন্ত্রী

1

বগুড়ায় দিনব্যাপী প্রধানমন্ত্রীর নানা কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত

1