খবর ২৪ ঘন্টা
প্রকাশ : 30 অক্টোবর 2025 ইং
অনলাইন সংস্করণ

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি, কেমন আছেন হাসান মাসুদ

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সোমবার (২৭ অক্টোবর) রাতে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি দেখা দিলে তাকে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা জানান, অভিনেতার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে।

তাকে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে পারিবারিক সিদ্ধান্তে তাকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

সানজিদা শিমুল বলেন, ‘তার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এখনই বাসায় ফেরার মতো অবস্থা হয়নি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় রক্তসহ কিছু ক্ষেত্রে সামান্য জটিলতা ধরা পড়েছে। সেগুলোর চিকিৎসা চলছে। চিকিৎসকরা অন্তত ৭ থেকে ৮ দিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাতে ভর্তি হওয়ার পর প্রাথমিকভাবে হাসান মাসুদের অবস্থা বেশ সংকটাপন্ন ছিল। পরে ধীরে ধীরে কিছুটা উন্নতি হয়।

একসময় একের পর এক দর্শকপ্রিয় নাটকে নিয়মিত দেখা যেত হাসান মাসুদকে। কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রেও। তবে গত কয়েক বছর ধরে তিনি বিনোদন অঙ্গন থেকে কিছুটা দূরে ছিলেন। সম্প্রতি নতুন ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’-এর শুটিং শুরু করেন এই অভিনেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

1

ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

1

রায়গঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

1

তা'মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

1

২২ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

1

পারস্পরিক বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় একমত পাকিস্তান-বাংলাদেশ

1

দেশে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

1

রুপার বাজারেও বড় পতন, আজ কত দামে বিক্রি হবে

1

পুঁজিবাজারে এসএমই কোম্পানি তালিকাভুক্তিতে ডিএসই-ডিসিসিআই সমঝোতা

1

টানা কমার পর একলাফে আবার বাড়ল স্বর্ণের দাম

1

ওষুধের চেয়েও বড় খাত হতে পারে মেডিকেল ডিভাইস!

1

ব্যাংকের প্রকৃত মালিক কে?

1

‘ব্যবস্থাপনাগত একত্রীকরণে’র মধ্যেই ভবিষ্যৎ কৃষির সাফল্য নিহিত

1

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

1

কিশোর ক্রিকেটারের মৃত্যুতে শোকভারাক্রান্ত ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ

1

এক রাতেই ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত, দাবি রাশিয়ার

1

সামরিক বিমানের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেল টেসলা গাড়ি

1

বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম

1

সৌদিতে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকের দোকান নিষিদ্ধ

1

কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর করবে পাকিস্তান

1