খবর ২৪ ঘন্টা
প্রকাশ : 28 অক্টোবর 2025 ইং
অনলাইন সংস্করণ

যমুনা রেল সেতুর পিলারে ফাটল, ব্যাখ্যা দিল সেতু কর্তৃপক্ষ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যমুনা রেল সেতুর পিলারে ফাটলের ছবি আপলোড করে দিনভর আতঙ্ক সৃষ্টি করেছে একটি মহল। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে এমন ছবি তৈরি করে ফেসবুকে গুজব রটানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকেই একাধিক ফেসবুক পেজে যমুনা রেল সেতুর পিলারে ফাটলের একাধিক ছবি পোস্ট করা হয়।

সকালে Sundarban/Chitra/Benapole Express নামে একটি ফেসবুক গ্রুপ থেকে পিলালের ফাটলের চিহ্নসংবলিত একটি ছবি দিয়ে পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে লেখা হয় নবনির্মিত যমুনা রেল সেতুর পিলারে ফাটল! ছবি সংগৃহীত।

এরপর একের পর এক বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে বিভিন্ন অ্যাঙ্গেলের আরও বেশ কয়েকটি ছবি দিয়ে যমুনা রেলসেতু ফাটলের গুজব ছড়ানো হয়। বিশেষ করে সিরাজগঞ্জ, পাবনাসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে ছবিগুলো ভাইরাল হয়ে যায়। ফেসবুকে আপলোড করা কোনো কোনো ছবিতে রেল সেতুটির পিলার ভেঙে যাওয়ার দৃশ্যও দেখানো হয়েছে।

যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের সহকারি প্রধান প্রকৌশলী মো. নাইমুল হক জানান, যমুনা রেল সেতুতে কোথাও কোন ফাটল ধরে নাই। কোন পিলারে ফাটলের চিহ্নও নেই। একটি চক্র এআই প্রযুক্তির মাধ্যমে ফাটল ধরানোর ছবি তৈরি করেছে এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে গুজব ছড়িয়েছে। এ নিয়ে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

1

ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

1

রায়গঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

1

তা'মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

1

২২ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

1

পারস্পরিক বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় একমত পাকিস্তান-বাংলাদেশ

1

দেশে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

1

রুপার বাজারেও বড় পতন, আজ কত দামে বিক্রি হবে

1

পুঁজিবাজারে এসএমই কোম্পানি তালিকাভুক্তিতে ডিএসই-ডিসিসিআই সমঝোতা

1

টানা কমার পর একলাফে আবার বাড়ল স্বর্ণের দাম

1

ওষুধের চেয়েও বড় খাত হতে পারে মেডিকেল ডিভাইস!

1

ব্যাংকের প্রকৃত মালিক কে?

1

‘ব্যবস্থাপনাগত একত্রীকরণে’র মধ্যেই ভবিষ্যৎ কৃষির সাফল্য নিহিত

1

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

1

কিশোর ক্রিকেটারের মৃত্যুতে শোকভারাক্রান্ত ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ

1

এক রাতেই ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত, দাবি রাশিয়ার

1

সামরিক বিমানের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেল টেসলা গাড়ি

1

বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম

1

সৌদিতে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকের দোকান নিষিদ্ধ

1

কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর করবে পাকিস্তান

1