খবর ২৪ ঘন্টা
প্রকাশ : 29 অক্টোবর 2025 ইং
অনলাইন সংস্করণ

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহতের ঘটনায় তার পরিবারকে কেন দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না- এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত সোমবার মেট্রোরেলসহ দেশের সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে একটি কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

রিট আবেদনে বলা হয়, মেট্রোরেল ও ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান কতটা নিরাপদ ও টেকসই- তা যাচাই করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা জরুরি।

এর আগে গত রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের নিচ দিয়ে হাঁটার সময় ওপর থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম আজাদের মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দিনব্যাপী প্রধানমন্ত্রীর নানা কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত

1

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

1

ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

1

রায়গঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

1

তা'মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

1

২২ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

1

পারস্পরিক বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় একমত পাকিস্তান-বাংলাদেশ

1

দেশে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

1

রুপার বাজারেও বড় পতন, আজ কত দামে বিক্রি হবে

1

পুঁজিবাজারে এসএমই কোম্পানি তালিকাভুক্তিতে ডিএসই-ডিসিসিআই সমঝোতা

1

টানা কমার পর একলাফে আবার বাড়ল স্বর্ণের দাম

1

ওষুধের চেয়েও বড় খাত হতে পারে মেডিকেল ডিভাইস!

1

ব্যাংকের প্রকৃত মালিক কে?

1

‘ব্যবস্থাপনাগত একত্রীকরণে’র মধ্যেই ভবিষ্যৎ কৃষির সাফল্য নিহিত

1

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

1

কিশোর ক্রিকেটারের মৃত্যুতে শোকভারাক্রান্ত ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ

1

এক রাতেই ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত, দাবি রাশিয়ার

1

সামরিক বিমানের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেল টেসলা গাড়ি

1

বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম

1

সৌদিতে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকের দোকান নিষিদ্ধ

1