reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 04 জুন 2026 ইং
৬০ বার পড়া হয়েছে

ঝিনাইদহে ৯১টি চুরি হওয়া মোবাইল ও ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

ঝিনাইদহে বিশেষ অভিযানে উদ্ধার করা ৯১টি চুরি হওয়া মোবাইল ফোন এবং মোবাইল ব্যাংকিং (এমএফএস) প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ঝিনাইদহ জেলা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার অনলাইনভিত্তিক অপরাধ দমন এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর বিশেষ তৎপরতায় দেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইল উদ্ধার করা সম্ভব হয়।

এছাড়া সাইবার বুলিং ও অনলাইন প্রতারণা প্রতিরোধে এই সেল বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগীদের সহায়তা প্রদান করে আসছে। পাশাপাশি নিখোঁজ কয়েকজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মোসফেকুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। সাইবার অপরাধ দমন ও ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাপের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

নওগাঁ সীমান্তে পুশ-ইন নাটক: ১২ ঘণ্টা ধরে শূন্যরেখায় ১৭ জন

রায়গঞ্জে আলোচিত ছিনতাই মামলার রহস্য উদঘাটন, ৪ জন গ্রেফতার

রায়গঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত, আহত ১

বজ্রপাতে যুবকের মৃত্যু, চাচাতো ভাই গুরুতর আহত

চৌহালীর চর সলিমাবাদে নদীতীর রক্ষা বাঁধে ধস, হুমকির মুখে মসজিদ, ঈদগাহ, কবরস্থান ও খেলার মাঠ

ঝিনাইদহে ৯১টি চুরি হওয়া মোবাইল ও ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

সলঙ্গা সেতুর মুখে ভয়াবহ গর্ত, দুর্ভোগে হাজারো মানুষ

মোংলায় ২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

১০

তাড়াশে গাঁজা সেবনের দায়ে দুই মাদকসেবীর কারাদণ্ড

১১

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, তীরজুড়ে ভাঙন আতঙ্ক

১২

‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে’—রায়গঞ্জে সংবাদ সম্মেলনে সিনিয়র নার্স

১৩

রায়গঞ্জে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত

১৪

চৌহালীর হাঁপানিয়া যুব সংঘের নতুন কমিটি অনুমোদন, সভাপতি সুজন ও সম্পাদক মুন্সি কাদের

১৫

করতোয়া নদীতে ভাসমান অবস্থায় শতবর্ষী নারীর মরদেহ উদ্ধার

১৬

সিরাজগঞ্জে হিলফুল ফুজুল ঐক্য পরিষদের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন

১৭

চান্দাইকোনায় প্রকাশ্যে যুবক অপহরণ, দুই ঘণ্টা আটকে রেখে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি

১৮

প্রকাশ্যে যুবক অপহরণ, দুই ঘণ্টা আটকে রেখে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

১৯

সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

২০