reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 08 মে 2026 ইং
৮৩ বার পড়া হয়েছে

জীবন পেয়েও ইনিংস বড় করতে পারলেন না জয়

মিরপুর টেস্টের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। দলীয় ১৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় টাইগাররা। সপ্তম ওভারে শাহিন আফ্রিদির বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ১৯ বলে ৮ রান করেন তিনি।

এর আগে পঞ্চম ওভারে জীবন পেয়েছিলেন জয়। শাহিন শাহ আফ্রিদির অফ স্টাম্পের বাইরের বলে ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ উঠলেও সেটি তালুবন্দি করতে পারেননি আব্দুল্লাহ শফিক। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে বড় ইনিংস খেলতে পারেননি এই ওপেনার।

৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ২৩ রান। উইকেটে যোগ দেন মুমিনুল হক। অপর প্রান্তে সাদমান ইসলাম ৬ রান নিয়ে ব্যাটিং করছিলেন।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। মিরপুরের স্পিন সহায়ক উইকেটেও বাংলাদেশ একাদশে রেখেছে তিন বিশেষজ্ঞ পেসার—তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন চৌধুরী। স্পিন বিভাগে আছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

অন্যদিকে হাঁটুর চোটে বাবর আজম ছিটকে যাওয়ায় পাকিস্তান দলে অভিষেক হয়েছে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন চৌধুরী।

পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সাপের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

নওগাঁ সীমান্তে পুশ-ইন নাটক: ১২ ঘণ্টা ধরে শূন্যরেখায় ১৭ জন

রায়গঞ্জে আলোচিত ছিনতাই মামলার রহস্য উদঘাটন, ৪ জন গ্রেফতার

রায়গঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত, আহত ১

বজ্রপাতে যুবকের মৃত্যু, চাচাতো ভাই গুরুতর আহত

চৌহালীর চর সলিমাবাদে নদীতীর রক্ষা বাঁধে ধস, হুমকির মুখে মসজিদ, ঈদগাহ, কবরস্থান ও খেলার মাঠ

ঝিনাইদহে ৯১টি চুরি হওয়া মোবাইল ও ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

সলঙ্গা সেতুর মুখে ভয়াবহ গর্ত, দুর্ভোগে হাজারো মানুষ

মোংলায় ২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

১০

তাড়াশে গাঁজা সেবনের দায়ে দুই মাদকসেবীর কারাদণ্ড

১১

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, তীরজুড়ে ভাঙন আতঙ্ক

১২

‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে’—রায়গঞ্জে সংবাদ সম্মেলনে সিনিয়র নার্স

১৩

রায়গঞ্জে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত

১৪

চৌহালীর হাঁপানিয়া যুব সংঘের নতুন কমিটি অনুমোদন, সভাপতি সুজন ও সম্পাদক মুন্সি কাদের

১৫

করতোয়া নদীতে ভাসমান অবস্থায় শতবর্ষী নারীর মরদেহ উদ্ধার

১৬

সিরাজগঞ্জে হিলফুল ফুজুল ঐক্য পরিষদের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন

১৭

চান্দাইকোনায় প্রকাশ্যে যুবক অপহরণ, দুই ঘণ্টা আটকে রেখে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি

১৮

প্রকাশ্যে যুবক অপহরণ, দুই ঘণ্টা আটকে রেখে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

১৯

সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

২০